History of Bengali Language and Literature c10.67
History of Bengali Language and Literature c10.67
- Language
- English
c10.67
*“ আপন প্রচার হেতু সৃজিল জীবন।
নিজ ভয় দর্শাইতে সৃজিল মরণ॥
সুগন্ধি সৃজিল প্রভু স্বর্গ বুঝাইতে।
সৃজিলেক দুর্গন্ধ নরক জানাইতে॥
মিষ্ট রস সৃজিলেক কৃপা-অনুরোধ।
তিক্ত কটু কষা সৃজি জানাইল ক্রোধ॥
পুষ্পে জন্মাইল মধু গুপ্ত আকার।
সৃজিয়া মক্ষিকা কৈল তাহার প্রচার॥
এতেক সৃজিতে তিল না হইল বিলম্ব।
অন্তরীক্ষ গঠিয়া রাখিছে বিনিস্তম্ভ॥
সৃজিলেক দিবাকর শশি দিবা রাত্রি।
সৃজিলেক নক্ষত্র নির্ম্মল পাঁতি পাঁতি॥