History of Bengali Language and Literature c10.s2.26
History of Bengali Language and Literature c10.s2.26
- Language
- English
c10.s2.26
যদি নারী হয়ে সাধিতাম তাকে।
নির্লজ্জ রমণী বলে হাসিত লোকে॥
সখি ধিক্ থাক্ আমারে, ধিক্ সে বিধাতারে,
নারী জনম যেন আর করে না॥
একে আমার যৌবন কাল, তাহে কাল বসন্ত এল,
এ সময়ে প্রাণনাথ প্রবাসে গেল॥
যখন হাসি হাসি সে 'আসি' বলে।
সে হাসি দেখে ভাসি নয়ন জলে॥
তারে পারি কি ছেড়ে দিতে, মন চায় ধরিতে,
লজ্জা বলে ছি ছি ছুঁয়ো না।
তার মুখ দেখে, মুখ ঢেকে কাঁদিলাম সজনী,
অনায়াসে প্রবাসে গেল সে গুণমণি॥"