History of Bengali Language and Literature c10.s2.41
History of Bengali Language and Literature c10.s2.41
- Language
- English
c10.s2.41
হৃদয় মন্দির মাঝে, রসরাজে, বসায়ে দেখিব আঁখি মুদিয়ে। বিকায়ে সে পদে, বাঁধি হৃদে, কলঙ্ক বিচ্ছেদে নাহি ভয়ে ॥ মনেরে করে চাতক পাখী রাখব বিশেষে। জলং দেহি জলং দেহি ডাকব প্রেমের প্রয়াসে ॥ ধ্বজ বজ্রাঙ্কুশ যুত পদ হইতে, জাহ্নবী হলেন যাহাতে। সে কৃপাজলে মন ডুবায়ে, করিব কালেরে পরাজয় ॥ কমলরঞ্জন, সেবিতধন, অরুণচরণে। মনের তিমির বিনাশ পায় সে কিরণে ॥ হৃদে আছে শতদল, সে কমল ফুটিবে, প্রেম পিযূষ ঘটিবে। মন মধুব্রত হয়ে যেন, রত সেই নামামৃত সুধা খায় । অমিয় আর গরল দুই রাখিয়ে সাক্ষাতে। নয়ন দিছেন বিধাতা। দেখিয়ে ভক্ষিতে ॥ তাজিয়ে এ সুধারস, কেন বিষ ভক্ষিবে, কলুষকূপে ডুবিবে। থাকিতে নয়ন অন্ধ যে জন, পেয়ে প্রেমধন সে হারায় ॥