Pramāṇa · Search · About · API

History of Bengali Language and Literature c11.77

History of Bengali Language and Literature c11.77

Language
English

c11.77

করিল, তুই আপনার কৰ্ম্ম কর, অতিরিক্ত কহিলে রাজার অগ্রে তোর প্রাণদণ্ড হইবে।' কৃষক ইহা শুনিয়া ক্রুদ্ধ হইয়া দ্রব্যের সহিত চোরকে ধরিয়া রাজার সমীপে সমস্ত গিয়া নিবেদন করিল। অনন্তর নৃপতি চোরকে আসিয়া জিজ্ঞাসা করিলে, সে উত্তর করিল, 'হে মহারাজ আমি দেখিলাম যে এই লোকে ঐ সকল দ্রব্য লইয়া বন মধ্যে বসিয়া রহিয়াছে। তাহাতে আমি কহিলাম যে তুমি চোর হইবা। যাহার দ্রব্য আনিয়াছ তাহাকে দিয়া আইস, নতুবা তোমাকে মহারাজের নিকট লইয়া যাইব তাহাতে ইনি আমাকে কটুবাক্য কহিলে, আমি ইহাকে এখানে ধরিয়া আনিলাম। ইহার বিচার করিতে আজ্ঞা হউক।'