History of Bengali Language and Literature c11.s2.36
History of Bengali Language and Literature c11.s2.36
- Language
- English
c11.s2.36
* "স্ত্রী কহিল, গুড় হইলেই কি রাঁধা হয়? তৈল নাই, লুন নাই, চাউল নাই, তরকারী পাতি কিছুই নাই। কাঠগুলি সকলি ভিজা, বেসাতি বা কিরূপে হবে * * * কুটনা বা কে কুটিবে, বাটনা বা কে বাটিবে? তৎপতি কহিল, আজ কি ঘরে কিছুই নাই, দেখ দেখি খুদ কুঁড়া যদি কিছু থাকে, তবে তার পিঠা কর, এই গুড় দিয়া খাইব। ইহাতে তাহার স্ত্রী কহিল, বটে পিঠা করা বুঝি বড় সহজ? জান না, পিঠা আঠা; যেমন আঠা লাগিলে শীঘ্র ছাড়ে না, তেমনি পিঠার লেঠা বড় লেঠা, শীঘ্র ছাড়ে না। কখনো ত রাঁধিয়া খাও নাই। আর লোকদের মাউগের মতন মাউগ পাইয়া থাকিতে, তবে জানিতে।"