Pramāṇa · Search · About · API

History of Bengali Language and Literature c6.s3.25

History of Bengali Language and Literature c6.s3.25

Language
English

c6.s3.25

গণেশ হইল গাজি কার্তিক হৈল কাজি ফকির হইলা যত মুনি। তেজিয়া আপন ভেক, নারদ হইলা সেক পুরন্দর হইল মলনা। চন্দ্র সূর্য্য আদি দেবে পদাতিক হয়্যা সেবে সভে মিলে বাজায় বাজনা।। ৯ আপুনি চণ্ডিকা দেবী, তিঁহ হৈলা হায়া বিবি পদ্মাবতী হল্য বিবি নূর। জতক দেবতাগণ হয়্যা সভে একমন প্রবেশ করিল জাজপুর।। দেউল দেহারা ভাঙ্গে ক্যাড়া ফিড়্যা খায় রঙ্গে পাথড় পাথড় বোলে বোল। ধরিয়া ধর্ম্মের পায় রামাঞি পণ্ডিত গায় ই বড় বিসম গণ্ডগোল।।