History of Bengali Language and Literature c6.s5.77
History of Bengali Language and Literature c6.s5.77
- Language
- English
c6.s5.77
রাণীর ক্রন্দনে নদী উথলে সাগর।
পাইসালে কান্দে অশ্ব যতেক কুঞ্জর।।
শারি শুয়া পক্ষী কান্দে না করে আহার।
দাসীগণ কান্দে রাজার করি হাহাকার।।
পসাইয়া পেলে হার কেয়ূর কঙ্কণ।
অভিমানে দূর করে যত আভরন।।
পুঁছিয়া ফেলিল সব সিঁথার সিন্দুর।
নাকের বেসর পেলে পায়ের নূপুর।।
রাজার চরণে পড়ে জড়ায়ে কুন্তল।
মোরা সঙ্গে যাব রাজা দেশান্তরে চল।।