Pramāṇa · Search · About · API

History of Bengali Language and Literature c9.s3.38

History of Bengali Language and Literature c9.s3.38

Language
English

c9.s3.38

সন্ন্যাসীর তেজ এবে হরে লব ছলে ॥
কত রঙ্গ করে লক্ষ্মী সত্যবালা হাসে ।
সত্যবালা হাসি মুখে বসে প্রভু পাশে ॥
কাঁচলি খুলিয়া সত্য দেখাইলা স্তন ।
সত্যরে করিলা প্রভু মাতৃ সম্বোধন ॥
থর থরি কাঁপে সত্য প্রভুর বচনে ।
ইহা দেখি লক্ষ্মী বড় ভয় পায় মনে ॥
কিছুই বিকার নাই প্রভুর মনেতে ।
ধেয়ে গিয়ে সত্যবালা পড়ে চরণেতে ॥
কেন অপরাধী কর আমারে জননী ।
এই মাত্র বলি প্রভু পড়িলা ধরণী ॥
খসিল জটার ভার ধূলায় ধূসর ।
অনুরাগে থর থর কাঁপে কলেবর ।