History of Bengali Language and Literature c9.s3.40
History of Bengali Language and Literature c9.s3.40
- Language
- English
c9.s3.40
সব এলো খেলো হ’ল প্রভুর আমার।
কোথা লক্ষ্মী কোথা সত্য নাহি দেখি আর ॥
নাচিতে লাগিল৷ প্রভু বলি হরি হরি।
লোমাঞ্চিত কলেবর অশ্রু দর দরি ॥
গিয়াছে কৌপীন খসি কোথা বহিবাস।
উলঙ্গ হইয়া নাচে ঘন বহে শ্বাস ॥
আছাড়িয়া পড়ে নাহি মানে কাঁটা খোঁচা।
ছিঁড়ে গেল কণ্ঠ হতে মালিকার গোছা ॥
না খাইয়া অস্থি চর্ম হইয়াছে সার।
ক্ষীণ অঙ্গে বহিতেছে শোণিতের ধার ॥
হরি নামে মত্ত হয়ে নাচে গোরা রায়।
অঙ্গ হইতে অদ্ভুত তেজ বাহিরায় ॥
ইহা দেখি সেই ধনী মনে চমকিল।
চরণ তলেতে পড়ি আশ্রয় লইল ॥
চরণে দলেন তারে নাহি বাহ্যজ্ঞান।
হরি বলি বাহু তুলে নাচে আগুয়ান ॥
সত্যরে বাহুতে ছাঁদি বলে বল হরি।