Pramāṇa · Search · About · API

History of Bengali Language and Literature c9.s3.44

History of Bengali Language and Literature c9.s3.44

Language
English

c9.s3.44

প্রভু বলে তীর্থরাম তুমি সাধুজন।
পবিত্র হইনু আমি পরশি তোমারে।
তুমি ত প্রধান ভক্ত কহে বারে বারে।
তীর্থরাম ধনী তবে চরণে পড়িয়া।
আকুল হইল কত কান্দিয়া কান্দিয়া।
কান্দিতে কান্দিতে যবে ভক্তি উপজিল।
অমনি ধরিয়া হাত প্রভু আলিঙ্গিল।
প্রভু কহে তৃণ সম গণহ বৈভবে।
ভক্তি ধন অমূল্য রতন পাবে তবে।
দেহ হতে প্রাণ পাখী উড়ে যাবে যবে।
হয় কীট নয় ভস্ম নয় মাটী হবে।
গৌরবের ধন কিছু নাহি ত্রিভুবনে।