History of Bengali Language and Literature c9.s3.58
History of Bengali Language and Literature c9.s3.58
- Language
- English
c9.s3.58
কার দ্বারে গিয়া ভিক্ষা করিব কোথায়।
দয়া করি কেবা ভিক্ষা দিবে গো আমায় ॥
কি আছে অদৃষ্টে মোর কার দ্বারে গিয়া।
ভিক্ষা করি বেড়াইব পেটের লাগিয়া ॥
শুনিয়া তাহার বাণী মাথা হেট করি।
মনে মনে বলিতে লাগিনু হরি হরি ॥
হরি স্মরণেতে কাটে যতেক বন্ধন।
তেকারণে মনে করি হরির চরণ ॥
দয়াময় শ্রীচৈতন্য হেরিয়া তখন।
কহিতে লাগিল তবে মধুর বচন ॥
শুনিয়া প্রভুর বাণী হইয়া দুঃখিনী।
অশ্রুজলে ভিজাইতে লাগিল মেদিনী ॥
কান্দিয়া আকুল বামা চারিদিকে চায়।
তত্ত্ব কথা বলি প্রভু তাহারে বুঝায় ॥